সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জাতীয় শোক দিবসে দিনারপুর আইনগাঁও দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার দিনারপুর আইনগাঁও দাখিল মাদরাসায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার সুপার মাওঃ মীর হোসেনের সভাপতিত্বে ও সহ সুপার নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী। এ ছাড়া ও বক্তব্য রাখেন সাবেক সুপার মাওঃ আব্দুশ শহীদ ঘোরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কুরুশ মিয়া, শিক্ষক মস্তফা কামাল, মাওলানা তৌহিদুর রহমান, শাহিনুর ইসলাম, ছাত্র নোমান মিয়া, তোফায়েল মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী সকলের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com