রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নিজামপুর ইউনিয়নের মিন্টুরচর গ্রামে সংঘষে ১৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মিন্টুরচর গ্রামে পাওনা টাকা নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মামুন মিয়ার কাছে নূর আলমের টাকা পাওনা ছিল। গতকাল ওই সময় টাকা চাইলে দু’জনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়া (২০), নূর মিয়া (৫০), সুহেল মিয়া (২৫), শামীম মিয়া (২৪), আব্দুল গফুর (৫০), হারুন মিয়া (২২), মামুন মিয়া (২৫) ও সেলিম মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com