বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

তরফ সাহিত্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান আজ

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৪১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন তরফ সাহিত্য পরিষদের উদ্যোগে “তরফ সাহিত্য পদক ২০১৬” প্রদান উপলক্ষ্যে আজ সংবর্ধনা অনুষ্ঠান। হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাসবিদ বহু গ্রন্থ প্রনেতা তরফরতœ সৈয়দ আব্দুল্লাহকে এই সংবর্ধনা দেয়া হবে। এছাড়া তরফ সাহিত্য পরিষদের নিয়মিত প্রকাশনা ‘তরফ জ্যোতি-৪’ এর মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্ষিয়ান সাহিত্যিক ও ইতিহাস গবেষক এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি সৈয়দ হাসান ইমাম হুসাইনী চিশতি, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুল হামিদ মানিক, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক সাহিত্যিক শাহ নজরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান।
উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জের সর্বস্তরের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক এডভোকেট মোঃ আমির হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com