বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কাল সিপিবি বানিয়াচং শাখার সম্মেলন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৪২৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দেশের বৃহত্তম বামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বানিয়াচং শাখার সম্মেলন আগামীকাল শনিবার। সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শনিবার সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিপিবি বানিয়াচং শাখার সম্পাদক কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী সিপিবি নেতা, হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের অন্যতম সংগঠক কমরেড এম এ বারী ও জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমান। এছাড়া জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তীসহ বামপন্থী দলের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে সুসজ্জিত লাল পতাকার মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। পরে ‘সবুজ বাংলা’ কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গনে জনসভার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com