শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের উত্তর সাঙ্গর গ্রামের ৩ ব্যক্তি আটক পাল্টা-পাল্টি অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৭৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার নিকট চাঁদা দাবির অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আটককৃতরা হল ঃ উত্তর সাঙ্গর গ্রামের আব্দুর রহিমের পুত্র শেখ কবির উদ্দিন, উদ্দুত আলীর পুত্র আক্রম আলী ও ছুরাব আলীর পুত্র করম আলী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে।
পুলিশ জানায়, ২২ জুলাই উল্লেখিতরাসহ কয়েকজন লোকজ বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষিকা পারুল রাণী দাসের নিকট চাঁদা দাবি করে। এ সময় তারা অফিস ভাংচুর ও বিভিন্ন কাগজপত্র ছিড়ে ফেলে। এ ব্যাপারে ওই শিক্ষিকা অভিযোগ দিলে তাদের আটক করা হয়। এদিকে আটককৃতরা জানায়, ওই শিক্ষিকা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আওয়ালকে নিয়ে ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গত ২৪ জুলাই জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করা হয়। গত বুধবার অভিযোগটি তদন্তের জন্য ওই স্কুলে গেলে প্রধান শিক্ষিকার নির্দেশে তার স্বামী শংকর দাস এবং ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আওয়াল, আব্দুল মিয়া ও শাহজাহানসহ বেশ কয়েকজন লোক তাদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মেম্বার হাজেরা বেগম ও আব্দুর রহিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা রোগীদের চিকিৎসা করাতে হাসপাতালে আসি। পুলিশ আমাদেরকে সেখান থেকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com