শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে জঙ্গি দমনে জনগণের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৬৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জঙ্গি দমনে জনগনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থানা কম্পাউট ভবনে অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও রাজনীতিবিদসহ পেশাজীবি লোকজন অংশ গ্রহন করেন। নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব শামীম আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামছুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, এডঃ সুলতান মাহমুদ, এডঃ ফারুক আহমদ, সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সমকাল প্রতিনিধি এম,এ আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সিদ্দিক, মহিবুর রহমান হারুন, জাবেদুল আলম চৌধুরী সাজু, সমাজসেবক ডাঃ শাহ আবুল খায়ের, সাবেক কমিশনার মিনা আক্তার, আওয়ামীলীগের নেত্রী দিলারা হোসেন, সাবেক কাউন্সিলার রেজভী আহমদ খালেদ, ব্যবসায়ী বাবুল রায়, গৌরাঙ্গ বাবু, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, গৌতম রায় প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানদের আলী আহমদ মুসা, আবু সাঈদ এওলা মিয়া, সত্যজিত দাশ, আশিক মিয়া, বজলুর রশিদ, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম প্রমূখ। সভায় জঙ্গি দমনে পুলিশের জিরো ট্রলারেন্সনীতি পালনে সর্বাত্বক সহযোগিতা পালনে সবাই অঙ্গীকার করেন। সভায় বক্তারা বলেন, আমরা চাই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে, জনগনকে সচেতন করতে। এখানে কোন রাজনীতিকে প্রশ্রয় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com