বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ী আটক ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ৬৫৪ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সৈয়দপুরে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী ২জনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় এম এ মান্নান গোলবাহার মার্কেটের সামন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সিলেট থেকে হবিগঞ্জে আসার পথে উল্লেখিতস্থানে ব্যারিকেড দিয়ে তাদের ব্যবহৃত সিলভার এলএক্স করোলা (ঢাকা মেট্রো-গ-১২-৪৫২১) নামের একটি প্রাইভেটকারও আটক করা হয়। আটককৃতরা হল, সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের আবিদুর রহমান খানের পুত্র ইউনিয়ন ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী খলিলুর রহমান খান (২৭) ও দরিয়াপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ও নবনির্বাচিত চেয়ারম্যান তাজ উদ্দিন তাজের শ্যালক নাজিম আহম্মদ (২৬)। অপর দুই মাদক ব্যবসায়ী হল, রায়দর গ্রামের আব্দুল মন্নানের ছেলে তুহিন মিয়া (২১), গোপায়া গ্রামের রশিদ মিয়ার ছেলে আরজু মিয়া (২৫)। এ ঘটনায় এসআই সুদ্বিপ রায় বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন। গতকালই তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com