বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কোন চক্রান্তই দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে পারবেনা-বিমান ও পর্যটন মন্ত্রী

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

কাউসার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি বলেন, বাংলাদেশের কাছে প্রস্তাব এসেছিল সিরিয়ায় আইএস এর ঘাটিতে আক্রমন করার জন্য কিন্তু বাংলাদেশ জাতি সংঘকে পাস কাটিয়ে কখনও তা করবে না। তবে যদি পবিত্র মক্কা মদিনার উপর আঘাত আসে সে ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে। এ সময় মন্ত্রী আরো বলেন, গত অক্টোবর মাস থেকেই নাশকতা ঝুঁকির অযুহাত দেখিয়ে যুক্তরাজ্য, অষ্টেলিয়া ও জার্মানীতে বিমান পথে বাংলাদেশ থেকে মালামাল পরিবহন বন্ধ করে দিয়েছে। যা এক চক্রান্তের সামিল। কিন্তু বাংলাদেশ শান্তির দেশ। বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে। দেশী কিংবা বিদেশী কোন চক্রান্তই এ দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে পারবেনা। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে হামলার পরও সে সব রাষ্ট্রে প্রতিনিয়ত পর্যটকরা আসছে। বাংলাদেশও পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা জোরদার রেখেছে। তাই নির্ভয়ে যে কোন দেশের পর্যটকদের বাংলাদেশ ভ্রমনের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ওয়াকার্স পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনাতনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় ওয়াকার্স পার্টি মৌলভীবাজার জেলার সিনিয়র নেতা সৈয়দ আমিরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্যদেন কবি সৌমিত্র দেব টিটু, তাপস কুমার ঘোষ, সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির ও ওয়াকার্স পার্টির নেতা মোঃ মিনারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com