বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ধুলিয়াখালে শিবির কর্মী আটক সাতটি হাতবোমা ও পাঁচটি পেট্টোল বোমা উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল এলাকার একটি ছাত্রাবাস থেকে নাশকতা ও সরকার বিরোধী পরিকল্পনার অভিযোগে গাজীউর রহমান (২২) নামের এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
atok sibir o bome (1)এ সময় তার দেখানো মতে ছাত্রাবাস তল্লাশী করে ৭টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। সে সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের মোঃ আবিদুর রহমানের পুত্র। শনিবার ভোররাতে সদর থানার ওসি তদন্ত বিশ্বজিৎ দেব ও এসআই রাজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ওই আবিদুর রহমান ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওই ছাত্রাবাসের অন্যান্য যুবকরা পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার এসআই রাজকুমার বাদি হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। মামলায় আরো ৩-৪ জনকে আসামী করা হয়। এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, গাজিউর রহমান ছাত্রশিবির কর্মী। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়েছে।
আটক গাজিউর জানান, আগে তিনি ছাত্র শিবিরের সমর্থন করতেন। তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেন। তাকে গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com