বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কিবরিয়া হত্যাকান্ডের বিস্ফোরক মামলায় ॥ মালামাল ক্রোকের আদেশ তামিল হয়নি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের বিস্ফোরক মামলায় এবারও মালামাল বাজেয়াপ্তের আদেশ তামিল হয়নি পলাতক দুই আসামির। বুধবার মামলার নির্ধারিত তারিখে কোনো আসামি আদালতে উপস্থিতও ছিলেন না। একই দিন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলাটির তারিখ হওয়ায় জামিনে থাকা আটজনের পক্ষে আইনজীবী আদালতে সময় প্রার্থনা করেন।
আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরক মামলায় ৩২ জন আসামির মধ্যে মোট ৯ জন পলাতক রয়েছেন। কারাগারে আছেন ১৫ জন। আর জামিনে রয়েছেন আটজন। খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ পলাতক ৯ জনের মাঝে সাতজনের মালামাল ক্রোকাদেশের প্রতিবেদন ইতিমধ্যে আদালতে জমা দেয়া হয়েছে। পলাতক মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাইয়ের ক্রোকাদেশ তামিলের প্রতিবেদন এখনো আসেনি। বুধবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ এর আদালতে মামলাটির নির্ধারিত তারিখ ছিল। ক্রোকাদেশ তামিল না হওয়ায় এবং একই দিন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলার তারিখ থাকায় বিচারক ২৩ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের ছোড়া গ্রেনেডে নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। দুইটি মামলাই একাধিকবার তদন্ত হয়। সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডি সিলেটের তৎকালিন সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল দীর্ঘদিন তদন্ত করে উভয় মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহজ্ব জি কে গউছসহ মোট ৩২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। আর বিস্ফোরক মামলাটি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচার প্রক্রিয়ায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com