বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজের নাম পরিবর্তন করে “মুক্তিযোদ্ধা কলেজ” নামকরণের দাবী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৭০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই মুক্তিযোদ্ধা জিয়া ডিগ্রী কলেজের নাম পরিবর্তন ও সরকারী করণের দাবীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজ নাম পরিবর্তণ করে “মুক্তিযোদ্ধা কলেজ” নামকরণ করার দাবী জানানো হয়।
গতকাল বুধবার কলেজ প্রাঙ্গনে আয়োজিত মহাসমাবেশে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরুব্বিয়ান, সাংবাদিক, শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষানুরাগী ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ দাবী জানানো হয়। সমাবেশে বক্তারা, কলেজটিকে জাতীয়করণের প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় জনগণ কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন। সভায় কলেজে এমপি আবু জাহিরের উন্নয়ন বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে কলেজটিকে জাতীয় করণের ব্যাপারেও তার আশু পদক্ষেপ কামনা করা হয়।
অধ্যক্ষ মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মশিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু, ফয়সল মোল্লা, রূপক।
সমাবেশটি পরিচালনা করেন, সহকারী অধ্যাপক মোঃ জাবেদ আলী, প্রভাষক মুজিবুল হক ও রাজিব আচার্য্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com