বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ের হলদারপুর গ্রামে পুকুরে বিষপ্রয়োগে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের পল্লীতে মৎস্য খামরে বিষপ্রয়োগে ২লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত সাফিক মিয়ার যৌথ মালিকাধীন পুকুরে বিষপ্রয়োগের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সাফিক মিয়ার ভাতিজা শাহজাহান মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে শাহজাহান মিয়া উল্লেখ করেন, ওই পুকুরে প্রায় ১৫বছর ধরে মাছের চাষ করে আসছেন। প্রতি বছর এ পুকুরে বিভিন্ন প্রজাতির উৎপাদিত প্রায় আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকার মাছ বিক্রি করে থাকেন। অন্যান্য বছরের ন্যায় চলতি বছরও মাছ বিক্রি করার প্রস্তুতি নেয়া হয়। এরই মধ্যে শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে ডেনিটল জাতীয় বিষপ্রয়োগ করে। ফলে পুকুরের মাছ মরে ভেসে উঠে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে শাহজাহান মিয়া জানান। দুর্বৃত্তরা ক্ষতি সাধন করার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুকুরে বিষপ্রয়োগ করে বলে তিনি জানান। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি দাবী জানান গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com