বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

১০ টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলা করবেন জাকির

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সংবাদ মাধ্যমে তার বক্তব্যকে ‘অতিরঞ্জিত’ করে প্রচারের অভিযোগ তুলে ১০টি টিভি চ্যানেলের বিরুদ্ধে মানহানি মামলা করবেন ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক ড. জাকির নায়েক। তবে অভিযুক্ত টিভি চ্যানেলগুলোর নাম তিনি উল্লেখ করেননি। সৌদি আরবের মদিনা থেকে স্কাইপে এক ভিডিও কনফারেন্সে ড. জাকির নায়েক এ কথা বলেন বলে শনিবার খবর প্রকাশ করে হায়দ্রবাদভিত্তিক ইংরেজি সংবাদপত্র দ্য সিয়াসাত ডেইলি। জাকির নায়েক বলেন, ঢাকাসহ বেশ কয়েকটি জঙ্গি হামলায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করার কারণে ১০টি টিভি চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। চলতি বছর দেশে ফিরবেন কি না? এই প্রশ্নের জবাবে জাকির নায়েক বলেন, আমি যেখানে আছি, সেখান থেকে আমার বিরুদ্ধে উঠা অভিযোগের উত্তম জবাব দিতে পারি। এখন পর্যন্ত কোনো তদন্দকারী সংস্থা তার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেনি বলেও দাবি করে ড. জাকির নায়েক বলেন, যদিও আমার কোনো বক্তব্যে জঙ্গি কর্মকান্ডকে উৎসাহিত করার মতো বিষয় ছিল না, তারপরও দশটি মিডিয়া কুৎসা রটনা করে আমার মানহানি করেছে। দীর্ঘ ভিডিও বার্তায় জাকির নায়েক আরও বলেন, আমি বারবার বলছি, নিরপরাধ মানুষকে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার শামিল। জঙ্গি কার্যক্রমকে আমি ঘৃণা করি। এ সময় তিনি ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, যদিও এ হামলার বিষয়ে আমি এখনো অনেক কিছুই জানি না। জঙ্গি কার্যক্রমে জড়িত অনেকেই আপনার সাথে দেখা করতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদিন আমি কয়েক হাজার মানুষের সঙ্গে দেখা করি। আমি কি করে বলব, এদের মধ্যে কে জঙ্গি আর কে জঙ্গি নয়। সূত্র: দ্য সিয়াসাত ডেইলি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com