বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জঙ্গী হামলার প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে জঙ্গী হামলা ও নাশকতার প্রতিবাদে হবিগঞ্জ জেলা যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেবিষ্ট্যান্ডে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় সভাপতিত্ব করে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী, জেলা যুবলীগ নেতা আব্দুল মালেক, শওকত আকবর সোহেল, পৌর যুবলীগের সহ-সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনি প্রমুখ। সভা পরিচালনা করেন বিপুল রায়। এ ছাড়াও জেলা, পৌর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তৃতায় আতাউর রহমান সেলিম ২০০৫ সালে দেশব্যাপী বোমা হামলা, ২১ আগষ্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা ও বৈদ্যার বাজারে কিবরিয়া হত্যাকান্ডসহ সম্প্রতি গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গী হামলার নিন্দা জানিয়ে বলেন, জঙ্গীবাদ দমনে হবিগঞ্জে প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে। জঙ্গীদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে। যারা ইসলামের নামে মসজিদ, মন্দির ও গিজায় বোমা মেরে মানুষ খুন করে তারা কখনো ভাল মানুষ হতে পারে না। তারা ইসলামের শক্রু। তাই জনগণকে সাথে নিয়ে যুবলীগ জঙ্গীদের রিুুদ্ধে রুখে দাড়াবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com