শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাতৃত্বকালীন ভাতা পাবেন দরিদ্র কর্মজীবীরা

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাতৃত্বকালীন ভাতা পাবেন শহরের দরিদ্র কর্মজীবীরা। যাদের মাসিক আয় ৫ হাজার টাকার কম এবং অনুর্ধ্ব দুই সন্তানের মাতা কেবল তারাই পাবেন এ ভাতা। প্রতিমাসে ৩৫০ টাকা করে দুই বছর পর্যন্ত এ ভাতা দেয়া হবে। ২০১০-১১ অর্থবছরে এ ভাতার জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
রাজধানী ঢাকা, চট্ট-গ্রামসহ বিভিন্ন গার্মেন্ট এলাকা এবং শহরের অসংখ্য হতদরিদ্র বিশেষ করে বস্তিতে গর্ভবর্তী মহিলারা রয়েছেন। অতিকষ্টে জীবযাপন করছেন হাজারো শিশুর দরিদ্র মা। তারা অর্থের অভাবে তিন বেলা ভাতই খেতে পারেন না। এসব কর্মজীবী মায়েদের মাসিক আয় ৫ হাজার টাকার কম। এদের জন্য সরকার মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করতে চলছে।
২০১০-১১ অর্থবছরে সরকার ওইসব মা এবং গর্ভবর্তীদের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে; যা সম্পূর্ণ রাজস্ব খাত থেকে দেয়া হবে। একজন মা প্রতিমাসে ওই টাকা থেকে ৩৫০ টাকা পাবেন। যিনি কেবল দুই সন্তানের মা তিনিই পাবেন এ ভাতা। তৃতীয় সন্তানের ক্ষেত্রে এ ভাতা দেয়া হবে না। ২০০৯-১০ অর্থবছরে চার হাজারেরও অধিক ইউনিয়ন পরিষদকে এ কর্মসূচী (মাতৃত্বকালীন ভাতা) আওতায় আনা হবে। প্রতি ইউনিয়নে ১৭ জন করে প্রায় ৮০ হাজার মহিলাকে মাতৃত্বকালীন ভাতা দেয়া হয়। আর ২০১০-১১ অর্থবছরে গ্রামীণ এলাকায় এর আওতা বাড়িয়ে ৮৮ হাজার জনকে মাতৃত্বকালীন ভাতা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com