রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের সংবর্ধনা সভায় এমপি মজিদ খান ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে

  • আপডেট টাইম শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৫৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার স্থানীয় নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন আওমীলীগের সভাপতি ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা উমর আলী এবং লুৎফর রহমানের যৌথ পরিচালনায় বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ আব্দু মজিদ খান। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃড় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াত-বিএনপি দেশের উন্নয়নকে বাধগ্রস্থ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাইছে। আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের এ স্বপ্ন কখনোই পুরণ হবে না। তিনি আরো বলেন, ৭নং বড়ইউরি ইউনিয়নের উন্নয়নের দায়িত্ব আমার। এ ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমি আপ্রান চেষ্ঠা চালিয়ে যাবো। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুবিদপুর ইউনিয়নের চেয়াম্যান আবুল কাশেম চৌধুরী, কাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ শওকত আরেফিন সেলিম, আওয়ামীলীগ নেতা আব্দুল মুছাব্বির, মুহিবুর রহমান, ডাঃ সফি আহমেদ, হারুন মিয়া, মহিবুর, আব্দুল মুতাব্বির, রজব আলী, আলকাছ মিয়া, উপজেলা যুবলীগ নেতা সাহিবুর রহমান, মুদ্দত মিয়া, আব্দুল হালিম, এনামূল হক, লুৎফুর রহমান, শামসুদ্দিন, সুজন মিয়া, সৈইলন বৈদ্য, ফারুক মিয়া, আবুল কালাম (মেম্বার), আবু তালেব (মেম্বার), মিজানুর রহমান, নুর ইসলাম, যোতিষ সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা উজ্জল, মুফাজ্জল, জুনেদ আহমেদ আলী, জে আর অসিম, রফিউল আলম সোহাগ, আল-মামুন আহমেদ জয়, সমর আলী, সাদ্দাম, রিপন, এছাড়াও এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান ও সর্বস্তরের জনতার উপস্থিত ছিল। এ সময় বিভিন্ন দল থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগের যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com