সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ফ্রান্সে লরি হামলাকারী কে এই যুবক?

  • আপডেট টাইম শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ফ্রান্সের নিস শহরের এক অনুষ্ঠানে লরি নিয়ে হামলার ঘটনায় হতাহতের জন্য দায়ী চালকের প্রাথমিক পরিচয় জানা গেছে। হামলাকারী ওই চালক তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। ওই লরি চালক স্থানীয়ভাবে মোহাম্মদ লাহৌজ বোহলেল নামে পরিচিত ছিল। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ৩ ছেলে-মেয়ের বাবা ছিলেন। হামলাকারী সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে লরিতে হামলাকারীর পরিচয়পত্র ও মোবাইলফোন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তথ্য সংগ্রহে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। হামলাকারী চালকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। দেশটির পুলিশ বাহিনীর এক সূত্র জানিয়েছে, ৩১ বছর বয়সী লরিচালক আগে থেকে নজরদারির মধ্যে ছিলেন না। আর কোনো জিহাদি গ্র“পের সঙ্গেও তার পূর্বাপর কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে নিস শহরে বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত আতশবাজি প্রদর্শনী চলাকালে লরি দিয়ে হামলা চালানো হয়। হামলাকারী জনসমাগমপূর্ণ ওই স্থানটির দুই কিলোমিটার সড়ক পর্যন্ত লরিটি চালিয়ে যায়। এ সময় লরির ভেতর থেকেই হামলাকারী পিস্তল দিয়ে গুলি ছুঁড়েছে। এতে নিহত হন ৮৪ জন এবং আহত হন শতাধিক। পুলিশ হামলাকারীকে হত্যা করতে সমর্থ হয়েছে। গাড়ির ভেতর থেকে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এটাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com