বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের রাজনগর এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুতহীন ॥ রমজানে চরম ভোগান্তির শিকার এলাকাবাসী

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ২৪ঘণ্টা বিদ্যুতবিহীন থাকায় বিদ্যুত অফিস ঘেরাও ও অবরোধ করেছে জনতা। পরে তোপের মুখে ২৪ ঘন্টা পর বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক হয়। এলাকাবাসি জানান, গত শনিবার রাত সাড়ে ৭টায় ওই এলাকার কেন্দ্রীয় মসজিদের সামনের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে রাজনগর এলাকার উত্তর-পশ্চিম অংশের বিদ্যুতবিহীন হয়ে পড়ে। এতে শতশত পরিবার বিদ্যুত বিহীন হয়ে পড়েন। মুসল্লীরা বিদ্যুতের কারণে তারাবীহ নামাজ পড়তে অসুবিধার সম্মুক্ষিণ হন। রাতে সেহরীর সময় রান্না করতে না পেরে মহিলারা ভোগান্তিতে পড়েন। রাতে এলাকাবাসি সিনেমা হল রোডস্থ বিদ্যুত অফিসে গেলে অফিস থেকে বলা হয়, সকালে ট্রান্সফরমার এনে মেরামত করে দেয়া হবে। কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করার পরও বিদ্যুত না আসায় যোগাযোগ করলে তারা গড়িমসি করেন। পরে বিক্ষুব্দ হয়ে এলাকাবাসি বিদ্যুত অফিস ঘেরাও করেন। এদিকে স্থানীয়রা রাজনগর কেন্দ্রীয় মসজিদের নিকট বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নতুন ট্রান্সফরমার এনে সন্ধ্যার মধ্যে সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। স্থানীয়রা জানান, ওই এলাকায় ঘনঘন বিদ্যুত বিপর্যয় ঘটে। বিদ্যুত কর্তৃপক্ষকে বলার পরও কোন পদক্ষেপ নেয়নি। বরং তাদের কাছে উৎকোচ দাবি করা হয়। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। টানা ২৪ ঘণ্টা বিদ্যুত না থাকায় রোজাদারদের ভোগান্তির পাশাপাশি অনেকের ফ্রিজে রাখা খাবার পণ্য নষ্ট হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com