মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মহাসড়কে বাসের চাপায় বৃদ্ধ আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৪২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টুলপ্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস চাপায় বাহার মিয়া (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আশংখাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তম গ্রামের বৃদ্ধ বাহার মিয়া (৬০) পারিবারিক কাজে গোপলার বাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি মহা সড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা গ্র“তগামী হবিগঞ্জ- সিলেট এক্সপ্রস এর একটি বাস বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বৃদ্ধ বাহার মিয়া গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বৃদ্ধ বাহার মিয়ার বাড়ি জালাল সাপ গ্রামে। ঘটনার সময় স্থানীয় উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস এর ২০/২৫ টি বাস আটক করে রাখে। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সুষ্টু সমাধানের আশ্বাস দিলে বাস গুলো ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com