সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে আজ বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বর হামলা প্রতিবাদে মানব বন্ধ ও কালো পতাকা মিছিল

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪
  • ৪২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা, বাড়ীঘরে আগুন, লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদে  সারাদেশের ন্যায় নবীগঞ্জেও আজ শনিবার সকাল সাড়ে দশটায় মানব বন্ধন ও কালো পতাকা মিছিল অনুষ্টিত হবে।
স্থানীয় গোবিন্দ জিউড় আখড়া থেকে কালো পতাকা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় মিলিত হবে। কর্মসূচী সফল করতে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাজারে প্রচার অভিযানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য্য, সহ-সভাপতি অশোক তরু দাস, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, যুগ্ম সস্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক ও জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সাধারন সম্পাদক পবিত্র বনিক, অঞ্জন পুরকায়স্থ, মন্টু লাল আচার্য্য, বাদল কৃষ্ণ বনিক প্রমূখ। নেতৃবৃন্দ কর্মসুচী সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com