শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের হলরুমে এ সংবর্ধনা আয়োজন করা হয়। শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও সহসভাপতি আ.স.ম আফজল আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ আমীর ফারুক তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আলোকিত মানুষ হওয়ার জন্য নিয়মিত পড়ালেখার পাশাপাশি মা-বাবা ও শিক্ষকদের সম্মান করতে হবে। তিনি আরো বলেন, “শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও গরীব মেধাবীদের বৃত্তি প্রদান করে শায়েস্তগঞ্জের মুখকে উজ্জল করেছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুস সহিদ, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র, ট্রাস্টের সদস্য একেএম আব্দুস সালাম, অভিভাবক মোজাম্মেল হক শফিক, ছাত্র মোঃ আক্কাছ মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে ৯৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com