বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে ৩ মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লামাতাশী ইউনিয়নের যমুনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের যমুনাবাদ গ্রামের মোঃ নুর মিয়ার বাড়িতে বুধবার দিবাগত রাত ১টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় গৃহকর্তা বাড়িতে না থাকায় তার তিন মেয়েকে রান্না ঘরে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ আনুমানিক দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার নীপেশ চন্দ্র দেব রাতেই ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি শুনেছি তবে এ ব্যাপারে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com