বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে সহস্রাধিক গাছের চারা কর্তন করলো দুষ্কৃতিকারীরা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও গ্রামে একটি বাগানে প্রায় ১৩শ’টি গাছের চারা অজ্ঞাতনামা দুষ্কৃতকারী কর্তৃক কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে আইনগাঁও কাজির টিলায় এ ঘটনাটি ঘটে। এতে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান চারার মালিক দুলু মিয়া।
দুলু মিয়া জানান, অনেক আগে থেকেই বাগানে গাচের চারা রোপণের পরিকল্পনা করেন তিনি। এর জন্য প্রায় মাসখানেক পূর্বে তিনি একই ইউনিয়নের পার্শ¦বর্তী আইনগাঁও গ্রামের আওয়াল মিয়ার কাছ থেকে আইনগাঁও কাজির টিলায় ৫৩ শতক জায়গা ক্রয় করেন। এর পর তিনি কাজির টিলায় আকাশিসহ বিভিন্ন প্রজাতির ২ হাজার ৪৭টি গাছের চারা রোপণ করেন। এর মধ্যে গত বুধবার রাতের আধারে কোন এক সময় কে বা কারা প্রায় ১৩শ‘টি গাছের চারা কেটে ফেলে।
গাছের চারার মালিক দুলু মিয়া জানান, উক্ত বাগানের জায়গা ক্রয় করার পর গাছের চারা রোপণের সময় শ্রমিকদের হুমকি দেয় ওই গ্রামের দুলালগংরা। এ বিষটি স্থানীয় মুরুব্বিয়ানকে জানানোর পর এক পর্যায়ে সমাধান হয়। দুলু মিয়ার দাবী ওই সময়ের হুমকিদারাই তার বাগানের গাছের চারা কর্তন করেছে। তিনি বলেন, ‘বড় আশা করে গাছের চারা রোপণ করেছিলাম, আর কিছু দিন পরে চারাগুলো বড় হয়ে যেত। কয়েক বছর পরেই অনেক মূল্যে বিক্রি করতে পারতাম। কিন্তু দুষ্কৃতকারীরা আমার এই স্বপ্ন পূরণ করতে দিলনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com