শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পুকুরে ডুবে রেজিনা খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রেজিনা মিরাশী ইউনিয়নের পীরের গাও গ্রামের মইন উদ্দিনের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রেজিনা খাতুন পানি আনার জন্য পুকুরে যান। এ সময় অসাবধানতাবশত: তিনি পুকুরে পড়ে তলিয়ে যান। তিনি সাঁতার না জানায় পুকুর থেকে উঠতে পারেননি। তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সুরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com