সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শামীমসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ৪৬৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত বিদ্রোহী নব-নির্বাচিত চেয়ারম্যান শামছুজ্জামান শামীমসহ তার সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গনেশপুর বাজারে বিজয় মিছিল শেষে আওয়ামীলীগ অফিসে ভাংচুরের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ,নির্বাচনের পরদিন গত ৫ জুন আওয়ামীলীগের বহিস্কৃত বিদ্রোহী নবনির্বাচিত চেয়ারম্যান শামছুজ্জামান শামীম এর সমর্থকরা গনেশপুর বাজারে একটি বিজয় মিছিল বের করে। এ সময় আওয়ামীলীগের পরাজিত প্রার্থীর সমর্থকদের সাথে করমর্দনকে কেন্দ্র উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয় আওয়ামীলীগের অফিসে ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গত ৯ জুন বুধবার স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশাহিদ মিয়া বাদী হয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান শামছুজ্জামান শামীমসহ পাইকপাড়া ইউনিয়নের নোয়াবাদ, বাঘমারা ও গনেশপুর এই ৩ টি গ্রামের ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
হামলায় আসবাবপত্র ভাংচুর সহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের ৭২ ঘন্টার মধ্যে প্রার্থী কোন ধরনে বিজয় মিছিল করতে পারবেন না। নির্বাচনী আইনে বিজয় মিছিল নিষিদ্ধ ও আইন ভঙ্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com