বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে জমি থেকে গুপ্তধন উত্তোলন নিয়ে তোলপাড়

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে লন্ডন প্রবাসীর জমি থেকে গুপ্তধন উত্তোলনের ঘটনায় তোলপাড় চলছে। তবে ঘটনার সত্যতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নবীগঞ্জ শহরতলীর সালামতপুর এলাকায় খনকারীপাড়া গ্রামের লন্ডন প্রবাসী আব্দুস শহীদের ক্রয় করা জমি থেকে বুধবার রাতে গুপ্তধন উত্তোলন করা হয় বলে জানা গেছে। খনকারীপাড়া গ্রামের আব্দুল লতিফ নামে জনৈক ব্যক্তি তা উত্তোলন করে নিয়ে গেছেন বলেও আলোচনা চলছে।
IMG-20160612-WA0007সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খনকারীপাড়া গ্রামের লন্ডন প্রবাসী আব্দুস শহীদ ১৫/১৬ বছর আগে সালামতপুর এলাকায় কিছু জমি ক্রয় করেন। তার ভাতিজা একই গ্রামের আব্দুল লতিফকে জমিটি দেখাশুনার দায়িত্ব দেন। প্রায় দুই মাস আগে জমি দেখাশুনার দায়িত্বে থাকা আব্দুল লতিফ ওই জায়গায় একটি হরিতকি গাছের সন্নিকটে একটি টিনের ঘর নির্মাণ করেন। ঘর নির্মাণ করার কারণ সম্পর্কে প্রতিবেশীরা জানতে চাইলে আব্দুল লতিফ জানান যে, ঘরের মধ্যে চারাগাছ রাখা হবে। গত বুধবার গভীর রাতে আব্দুল লতিফ একটি সিএনজিযোগে ওই জায়গায় গিয়ে ঘরের ভিতর খুড়ে একটি ডেক্সি তুলে নিয়ে যান। প্রতিবেশী হেলাল নামে জনৈক ব্যক্তি তা প্রত্যক্ষ করে ডেক্সি তুলে নেয়ার বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চত করেছেন। এর পর থেকে আব্দুল লতিফকে ওই জায়গায় যেতে দেখা যায়নি। তুলে নেয়া ডেক্সিতে গুপ্তধন ছিল বলে অনেকে আলোচনা করছেন।
এলাকাবাসীর সাথে আলাপ করে জানা গেছে, লন্ডন প্রবাসী আব্দুস শহীদ যে জায়গাটি ক্রয় করেছিলেন সেটি ভোলানাথ নামে এক হিন্দু ব্যক্তির জায়গা ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ভারতে চলে যান। অনেকে ধারণা করছেন ভোলানাথ ভারত চলে যাওয়ার সময় মূল্যবান সম্পদ ডেক্সিতে ভরে মাটির নিচে লুকিয়ে রেখে গিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com