সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৪৩৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজাদ তালুকদার পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে উপজেলার মিরাশী ইউনিয়ন ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নালমুখ বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান মুহিবুর। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জুয়েলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের লিল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ছায়েম, মুজিবুর রহমান দুলাল, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিজন আহমেদ আক্কাছ, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, সহ-সভাপতি আসিফ হাবিব উল্লা, ফজলুর রহমান জসীম, ছাত্রদল নেতা হুমায়ূন কবীর, নাছির, সজল, মোশাহিদ মিয়া, জামাল মিয়া, নাজিম উদ্দিন, লিল মিয়া, ইকবাল, সবুজ, লিটন, সাইফুল ইসলাম, সেলিম, কাজল মিয়া, নবীউর রহমান, শামীম ও এখলাছ মিয়া প্রমুখ। উল্লেখ্য যে, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি করলে আজাদ তালুকদার গুলিবিদ্ধ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com