মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সনজু স্ট্রোকে আক্রান্ত

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৪৮২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দলীয় টিকিট প্রাপ্তির দখল এবং ফলাফল নিয়ে চিন্তা ভাবনার রেশ না কাটতেই মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে (সিসিইউ) ভর্তি হলেন চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। প্রথম রমজান নব নির্বাচিত ইউপি সদস্যদের সাথে নিয়ে নিজ বাড়ীতে ইফতার করাকালীন সময়েই তিনি বুকে ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে তাকে সাথে সাথে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সনজু চৌধুরী মাইনর স্ট্রোকে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। তিনি বর্তমানে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন। সনজু চৌধুরী আহম্মদাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের টিকিটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি চেয়ারম্যান ছিলেন। তার রোগ মুক্তি কামনায় এলাকার বিভিন্নœ ধর্মীয় উপসনালয়ে দোয়া-খায়রাত চলছে। তিনি যাতে সুস্থ হয়ে সাধারণ মানুষের মাঝে ফিরে আসতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেছেন সনজু চৌধুরীর পরিবারের সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com