বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সিলেট-ঢাকা মহাসড়কে ১৪ দিন যানচলাচল বন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ কুশিয়ারা নদীর উপর ওসমানীনগরের শেরপুর সেতুর মেরামত কাজের জন্য সিলেট-ঢাকা মহাসড়কে ১৪ দিন যান চলাচল বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার থেকে ২২ জুন বুধবার ভোর ৬টা পর্যন্ত এ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে সড়ক বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেতু মেরামতকালীন সময়ে বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য যাত্রী ও চালকদের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে যেসব গাড়ি আসবে, তাদের বাহুবলের মীরপুর বাজারে এসে শ্রীমঙ্গল রোড ধরে মৌলভীবাজার হয়ে ফেঞ্চুগঞ্জ সড়কে ওঠার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সিলেট সড়ক বিভাগাধীন ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট তামাবিল-জাফলং সড়কের ২০৪ কিলোমিটারে অবস্থিত শেরপুর সেতুর জরুরি মেরামত কাজের জন্য শেরপুর সেতুর উপর দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com