মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

কারাগারে থেকেও লষ্করপুর ইউনিয়নে আজগর আলী মেম্বার নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০১৬
  • ৭৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কারাগারে থেকে বিপুল ভোটে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজগর। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে লস্করপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ফুটবল প্রতিক নিয়ে ৪৬৯ ভোটে মেম্বার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দুই জন আব্দুল হক টিউওবয়েল প্রতিক নিয়ে ২৫৮ ভোট ও রানা তালা প্রতিক নিয়ে ২৫৮ ভোট পান।
সূত্র জানায়, সুঘর গ্রামের বাসিন্দা আলী আজগর ইতিপূর্বে লস্করপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আরো ৩বার মেম্বার নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচন চলাকালীন সময় একটি মামলা পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। তাকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এমনতা অবস্থায় ওয়ার্ডবাসী মিথ্যা মামলায় পুলিশের গ্রেফতারের প্রতিবাদ জানাতে বিপুল ভোটের মাধ্যমে তাকে মেম্বার নির্বাচিত করেন। এ দিকে আলী আজগরকে মেম্বার নির্বাচিত করায় তার পরিবারের সদস্যরা ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com