বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সাদামাটা মোড়ক-তামাক নিয়ন্ত্রনে আগামী দিন এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাধবপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং তামাক মুক্ত সিলেট প্রকল্প “সিমান্তিক” এর সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে মাধবপুর ৫০ শয্যা হাসপাতাল ক্যাম্পাস থেকে সকাল ১১টায় তামাক মুক্ত জনসচেতনতামূলক এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সারোয়ার জাহান, ডাঃ ফয়সল আহমদ, ডাঃ বিভাবরি দাস, ডাঃ হিতাংশু শেখর পাল, ডাঃ নিয়ামূল হাসান রিফায়েত, ডাঃ অধিতি রায়, ডাঃ নুসরাত জাহান, তামাক বিরোধী সংগঠন আক্তার মেম্বার সাংবাদিক আবুল হোসেন সবুজ এবং তামাক মুক্ত সিলেট প্রকল্প “সিমান্তিক” এর জেলা সমন্বয়কারী সৈয়দ হামিদ আহমদসহ এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ র‌্যালীতে অংশগ্রহন করেন। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com