রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে মারপিটের মামলায় আসামীদের জামিন ফের না মঞ্জুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
  • ৪৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামের এক নিরীহ ব্যক্তিকে মারপিট করে জখম করে টাকা পয়সাসহ জিনিসপত্র লুট করে নেয়ার অভিযোগে অভিযুক্ত ৫ ব্যক্তির জামিন ফের না মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে ওই গ্রামের অক্ষয় দাস (২৫), অনন্ত দাস (৩০), সুধীন দাস (২৫) ও উজ্জল দাস (২৫), অবিনয় (৩৫) সহ কয়েকজন জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে ফের কারাগারে প্রেরণ করেছেন। অন্যদিকে এ মামলার অন্যতম আসামী কৃষ্ণবন্ধু দাস (৪০) পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০ আগস্ট সকালে ওই গ্রামের সমিরনসহ তার পরিবারের ২/৩ জনকে বাড়িতে ঢুকে মারপিট করে রক্তাক্ত করে টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র উল্লেখিতরা নিয়ে যায়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সমিরণ দাস বাদি হয়ে নবীগঞ্জ থানায় মামলা করলে উল্লেখিত আসামীরা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এদিকে উল্লেখিত আসামীরা প্রতিবেশী চঞ্চলা রানী দাসকে মারপিট করলে সে বাদি হয়ে তাদের বিরুদ্ধে নারী নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মামলা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com