সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৪৮৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় চুনারুঘাট পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে চুনারুঘাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরণ বিধিমালা অনুসরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহমেদ জামিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা নির্বাচন অফিসার বেলায়েত হোসেন চৌধুরী, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম, চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার। এতে ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com