বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বকুল হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আলমের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামের চাঞ্চল্যকর বকুল হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ওরফে আলমের জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন এডঃ সালেহ আহমদ ও হাফিজুল ইসলাম। গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে বুল্লা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে তেঘরিয়া গ্রামের আলহাজ্ব শফিকুল ইসলাম জজ মিয়ার পুত্র। আমিরুল ইসলাম আলম বর্তমানে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
সূত্র জানায়, গত বছরের ১৯ জুলাই বুল্লা বাজারে ফল কেনাকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে তেঘরিয়া, পশ্চিম বুল্লা মৌবাড়ি ও সুমেস্বর গ্রামের লেকজন সিংহগ্রামে আক্রমণ করে। এ সময় বকুল ও কদম আলী নামে দুই ব্যক্তি হামলায় নিহত হয়। আলম ওই মামলার এজাহার নামীয় আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com