বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মানিকপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০১৬
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামে শিশুদের মারবেল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলা শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার নাছির মিয়ার পুত্র রায়হান মিয়া (৭) ও একই এলাকার মধু মিয়ার পুত্র শাকিব মিয়া (৮) বাড়ির উঠানে বসে মারবেল খেলছিল। এ সময় দুই বাচ্ছার মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলা ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফ উদ্দিন (১০), রায়হান (৭), জাহেরা বেগম (৪০), নাছিমা বেগম (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। বাকী অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com