বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গউছকে কাল হবিগঞ্জ আদালতে আনা হচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর সভার টানা ৩য় বারের নির্বাচিত (সাময়িক বরখাস্ত) মেয়র আলহাজ্ব জি কে গউছকে কাল মঙ্গলবার হবিগঞ্জ আদালতে আনা হচ্ছে। কাল হবিগঞ্জের আদালতে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকান্ডের বিস্ফোরক মামলার চার্জ গঠনের নির্ধারিত তারিখ রয়েছে।
২০১৪ সালের ২৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পনের পর এই প্রথম কোন মামলায় মেয়র জি কে গউছকে কাল হবিগঞ্জ কোর্টে হাজির করা হবে। এরপূর্বে কিবরিয়া হত্যাকান্ডের ২টি মামলার কোন তারিখেই মেয়র জি কে গউছকে হবিগঞ্জ কোর্টে হাজির করা হয়নি। ২০১৫ সালের ১৮ জুলাই পবিত্র ঈদুল ফিতরের দিন হবিগঞ্জ কারাগারের ভিতরে মেয়র জি কে গউছর উপর হামলার পর থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় প্রায় ১০ বছর পর ৩য় চার্জশীটে মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম অন্তর্ভুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com