বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মহাসড়কের অলিপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ম্যাজিষ্ট্রেটের গাড়ি চালক আহত

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে ম্যাজিষ্ট্রেটের গাড়ি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক মনু মিয়া (৩০) মৃত্যু পথযাত্রী। সে মৌলভীবাজারের এনডিসির গাড়ি চালক। গতকাল রবিবার বিকেলে এ দূর্ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, ঢাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান আরিফ মৌলভীবাজার যাচ্ছিলেন। উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া কাভার্ড ভ্যান গাড়ির ধাক্কায় দুমড়েমুছরে যায়। এতে ম্যাজিষ্ট্রেটের গাড়ি চালক মনু আহত হয় এবং অল্পের জন্য ম্যাজিষ্ট্রেট বেচে যান। তবে গুরুতর আহত অবস্থায় চালককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হবিগঞ্জের এনডিসি মোঃ আলমগীর হোসেনসহ প্রশাসনের লোকজন তাদেরকে দেখতে হাসপাতালে যান। পরে আশংকা জনক অবস্থায় মনু মিয়াকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com