সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ করগাওঁ ইউপিতে রানা দাশের সর্মথনে উঠান বৈঠক

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৪৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার উন্নয়ন ত্বরাম্ভিত করতে নৌকা প্রতীকের কোন বিকল্প নেই। তাই আগামী ২৮ মে নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার স্বার্থে করগাওঁ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু দাশ রানাকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। গত শনিবার রাতে ইউপির ৫নং ওয়ার্ড কমলাপুর ও পাঠলী, বুরুঙ্গা গ্রামে পৃথক দু’টি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নির্মলেন্দু দাশ রানা, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক আশিষ দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা পিকলু চৌধুরী, অনন্ত দাশ প্রমূখ। উক্ত উঠান বৈঠকে গ্রামের বিপুল পরিমান মুরুব্বীয়ান, যুবক ও মহিলাদের উপস্থিতি ঘটে। এ সময় চেয়ারম্যান প্রার্থী রানা দাশ, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ভোট ও সহযোগিতা করে নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সভায় গ্রামবাসী দলমতের উর্ধ্বে থেকে রানা দাশকে নৌকা প্রতীকে অকুন্ঠ সমর্থন দিয়ে ভোট ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com