সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে চলতি অর্থ বছরে ভ্যাট আদায় হয়েছে ১৫০ কোটি টাকা

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০১৬
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় চলতি অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত ভ্যাট আদায় হয়েছে ১৫০ কোটি টাকা। এছাড়াও জেলার বিবিয়ানা ও শাহজিবাজার বৃহৎ আকারের ভ্যাট প্রদানকারী (১শ’ কোটির উপর) হওয়ায় তারা ঢাকায় ভ্যাট প্রদান করে। ফলে সিলেট বিভাগে সর্বোচ্চ ভ্যাট আদায়কারী জেলা হয় হবিগঞ্জ। পাশাপাশি ব্যাপক হারে শিল্পায়নের ফলে আগামীতে জাতীয় রাজস্ব আদায়ে আরও বড় ধরনের অবদান রাখবে হবিগঞ্জ জেলা। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন এবং অটোমেশন বিষয়ে করদাতা উদ্বুদ্ধকরণ কর্মশালায় এই তথ্য জানানো হয়। হবিগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা বায়জিদ হোসেন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বক্তব্য রাখেন, সিলেটের উপ-কর কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুজ্জামান চৌধুরী ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com