বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন জেলা বিএনপির বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রহসনের নির্বাচন বাতিল, সারাদেশে হত্যা, বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করার প্রতিবাদে ১৮ দল কর্তৃক আহুত দেশব্যাপী লাগাতার ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল সোমবার স্থানীয় কোর্ট স্টেশন গোল চত্বরে জেলা বিএনপি’র এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আমিনুর রশীদ এমরান এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আব্দুন নূর খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি এম.জি. মোহিত, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দেলোয়ার হোসেন দিলু, নূরুল হক, এডভোকেট আবজাল হোসেন, এস.এম সোহাগ, যুবদল নেতা সামসুল ইসলাম মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াহেদ আঞ্জব, জহিরুল ইসলাম সেলিম, মাসুক মিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাহাব উদ্দিন, ছাত্রনেতা আজিজুর রহমান, ফারুক আহমেদ, আলমপনা চৌধুরী মাসুদ, সাইফুর রহমান রিপন, মিজানুর রহমান সোহেল, আব্দুস সাত্তার রনি, আবুর বাশার জুম্মন, রাসেল মোল্লা, সাইফুল ইসলাম রকি, কামরুল ইসলাম, এম.এ রুমেল, এস.এম রমজান, রুহেল মিয়া, রাসেল আহমদ, মোঃ আবদাল, দেওয়ান মাসুদ, এনাম আহমেদ, সাইফুল ইসলাম, মীর ইকবাল, খায়রুল ইসলাম কাজল প্রমূখ। বক্তারা বলেন- প্রহসনের নির্বাচন বাতিল, সারাদেশে হত্যা, গুম, নির্যাতন বন্ধ না করলে না করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com