বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে বন মজুর রুমন ॥ স্ত্রী কুলসুমার পরকীয়ার বলি

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০১৬
  • ৭৬২ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে বন মজুর রোমন মিয়া (২৮) কে স্ত্রীর সহায়তায় খুন করে খালাতো ভাই আব্দুল আলী। আব্দুল আলীর সাথে স্ত্রী কুলসুমার পরকীয়া সম্পর্ক ছিলো। ওই পরকীয়ায় বাধা দেয়ার কারনেই ঘুমন্ত স্বামীকে খুন করে কুলসুমা ও প্রেমিক আব্দুল আলী (২৪)। রাতভর পুলিশী জিজ্ঞাসাবাদে এ তথ্য দেয় পরকীয়ায় আসক্ত কুলসুমা (২০)।
পুলিশ জানায়, গত ৬ মে শুক্রবার রাতে উপজেলার মিরাশি ইউনিয়নের আমিরপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র বন মজুর রোমন মিয়াকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোমনের মিয়ার লাশের ছুরত হাল রিপোর্ট তৈরী করে এবং স্ত্রী কুলসুমাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় কুলসুমার কথাবর্তায় সন্দেহের সৃষ্টি হলে পুলিশ কুলসুমা ও নিহত রোমনের খালাতো ভাই আব্দুল আলীকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার রাতভর পুলিশী জিজ্ঞাসাবাদে কুলসুমা জানায়, পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাত ১২ টার পর আব্দুল আলীর ইঙ্গিত পেয়ে দরজা খুলে দেয় কুলসুমা। এ সময় তার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো। ঘুমের মাঝেই দা দিয়ে রোমনের গলায় কুপ দেয় আব্দুল আলী। এতে ঘটনাস্থলেই মারা যায় রোমন। হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে আব্দুল আলী প্রেমিক কুলসুমার হাত ঘরের পলার সাথে বেধে চলে যায়। এরপর কুলসুমা শোর চিৎকার শুরু করলে পাশের ঘরের লোকজন ছুটে এসে তার হাতের বাধন খুলে দেয়। গতকাল রবিবার ঘাতক কুলসুমা ও তার প্রেমিক আব্দুল আলীকে কোর্টে প্রেরন করা হয়েছে। ৫ বছরের দাম্পত্য জীবনে কুলসুমার জান্নাত (৩) ও ইসরাত (১০ মাস) নামের দু’টি কন্যা সন্তান রয়েছে। দুগ্ধপোষ্য ইসরাত মায়ের দুধের অভাবে মৃত্যু ঝুকিতে রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com