বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার ॥ কারো কেন্দ্র দখল বা জাল ভোট দেয়ার স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০১৬
  • ৫৯১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, আগমী ২৮মে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে পুলিশ। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে বদ্ধপরিকর। এখানে কোন প্রার্থী কেন্দ্র দখল বা ব্যালট পেপার ছিনতাইয়ের স্বপ্ন দেখলে তা কোন ভাবেই পূরন হতে দেওয়া হবে না। তিনি বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। ইউনিয়নগুলোতে নৌকা জিতবে না ধানের শীষ জিতবে না স্বতন্ত্র প্রার্থী জিতবে এটা নিয়ে সরকারের কোন মাথা ব্যাথা নেই।
তিনি উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কোন প্রার্থী আচরন বিধি লংঘন করলে, মিছিল বা কালো টাকার ছড়াছড়ি করে তাহলে সাথে সাথে প্রশাসনকে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। প্রতীক বরাদ্ধের পর থেকেই ইউনিয়নে ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে তিনি জানান।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এতে সকল চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য, সাধারন সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁনের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু সাইম, পানি সম্পদ কর্মকর্তা সামছুল ইসলাম, উপজেলা জাপা সভাপতি ডাঃ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com