রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তন ॥ প্রার্থী হতে পারছেন না দুই জন

  • আপডেট টাইম বুধবার, ৪ মে, ২০১৬
  • ৪৯২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের সাবেক ইউপি সদস্য গোপেশ্বর গৌড় ও একই এলাকার রোবেন  কিস্কুকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে। এ দুজন আগামী ২৮ মে ৫ম দফায় ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী হবার বাসনা নিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় প্রচার ও গণসংযোগ করে আসছিলেন। উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম ও ভোটার তালিকা নিয়ে ফরম পূরন করতে গিয়ে দেখতে পায় ভোটার তালিকায় তাদের নাম নেই। ২০০৮ সালে তারা দুজন ভোটার হয়ে বিগত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে গোপেশ্বর গৌড় ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। গোপেশ্বর গৌড় ও রোবেন কিস্কু বলেন, ৪/৫ মাস আগে হালনাগাদের সময় ইচ্ছাকৃত ভাবে তাদেরকে মৃত দেখিয়ে নাম কর্তন করা হয়েছে। যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। ভোটার তালিকায় হালনাগাদকালীন কর্তব্যরত সুপারভাইজার সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান মাঠকর্মীরা তথ্য উপাত্ত দেওয়ার পর এগুলো সংশোধন করা হয়েছে। তাদের নাম কিভাবে বাদ গেল তা আমি অবগত নই। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা দুজনের নাম ভোটার তালিকায় পুন:স্থাপনের জন্য নির্বাচন কমিশন সচিব বরাবরে চিঠি পাঠিয়েছি। উল্লেখ্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ৩ মে পর্যন্ত তারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com