বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রায়ধর গ্রামে যৌতুকের জন্য স্বামীর হামলায় স্ত্রী পুত্র আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়ধর গ্রামে যৌতুকের কারণে দেবর ও স্বামীর হামলায় নুরবানু (২৫) নামের এক গৃহবধু ও তার পুত্র শিপন আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে। আহত নুরবানু বড় বহুলা গ্রামের আব্দুল মজিদের কন্যা। আহত সুত্রে জানা যায়, ৭ বছর আগে রায়ধর গ্রামের শুকুর মিয়ার পুত্র আব্দুল কাইয়ূমের সাথে নুরবানুর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। প্রায়ই স্বামী, দেবর জালাল মিয়া ও আলা উদ্দিন তাকে যৌতুকের জন্য নির্যাতন চালায়। শত নির্যাতন সহ্য করে সে সংসার করতে থাকে। গতকাল ওই সময় যৌতুকের জন্য নুরবানুকে ঘরে আটকে রেখে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এতে নুরবানুর সন্তানও আহত হয়। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর স্বামী আত্মগোপন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com