শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ১৩ ইউনিয়নে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬
  • ৬৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়েছে। কে হবেন নৌকার মাঝি এ নিয়ে বেশ কদিন ধরেই নবীগঞ্জে চলছিল বেশ জল্পনা-কল্পনা। জেলা আওয়ামীলীগের সুপারিশে উপজেলার ১৩টি ইউনিয়নের প্রার্থী চুড়ান্ত করে কেন্দ্রে প্রেরন করলে বাদ পড়েন ১৩নং পানিউমদা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বারবার নির্বাচিত চেয়ারম্যান ইজাজুর রহমান ও ১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। পরে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড ১১নং গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ কে যুদ্ধাপরাধীর মামলার অভিযোগ ট্রাইব্যুনালে বিচারাধীন থাকায় তার মনোনয়ন পত্র চুড়ান্ত করার পরও বাতিল করা হয়। এ ছাড়া ১৩নং পানিউমদা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বারবার নির্বাচিত চেয়ারম্যান ইজাজুর রহমানের মনোনয়ন পত্র চুড়ান্ত করেন আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।
এ খবরে দু’টি ইউনিয়নে আনন্দের জোয়ার বইছে। তাৎক্ষনিক ভাবেই এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করেন তাদের সমর্থকরা। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়েছে  প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন ১নং ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, ২নং ভাকৈর (পূর্ব) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মেহের আলী মহালদার, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে মোঃ জামাল হোসেন, ৪নং দীঘলবাক ইউনিয়নে আবু সাঈদ এওলা মিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, ৬নং কুর্শি ইউনিয়নে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহমদ মুছা, ৭নং করগাও ইউনিয়নে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, ৯নং বাউসা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু সিদ্দিক, ১০নং দেবপাড়া ইউনিয়নে আব্দুল মুহিত চৌধুরী, ১১নং গজনাইপুর ইউনিয়নে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, ১৩ নং পানিউমদা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমান।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী তালিকার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন ভুল তথ্যেও কারনে  কেন্দ্র থেকে যুদ্ধাপরাধি আবুল খায়ের গোলাপের নাম আসার সাথে আমরা প্রতিবাদ করি পরে জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে বিস্তারিত বলার পর তিনি সাথে সাথে যুদ্ধাপরাধিকে বাদ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com