সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের ২নং বড় ভাকৈর পূর্ব ইউপিতে বিএনপি দলীয় প্রার্থী আশিক মিয়া

  • আপডেট টাইম শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিক মিয়াকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। গতকাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে মনোনয়ন বোর্ডের সাক্ষাতকার গ্রহণ শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মনোনয়ন বোর্ডে শেখ সুজাত মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।
মনোয়ন বোর্ডে ওই ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪জনের সাক্ষাতকার গ্রহণ করা হয়। সাক্ষাতকার গ্রহণ শেষে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের সম্মতিক্রমে আশিক মিয়াকে প্রাথমিকভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
বোর্ডের কার্যক্রম পরিচালনাকালে সহযোগীতা করেন পৌর বিএনপি সভাপতি মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী ও যুবরাজ গোপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com