বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের এক শিশুসহ অপহৃত ৩ শিশু উদ্ধার ্॥ ্৬ অপহরণকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের অপহৃত কিশোর রবিসহ ৩ শিশুকে উদ্ধার এবং ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে সিলেটের শাহপরান থানা পুলিশ। উদ্ধার হওয়া রবি (১৫) নবীগঞ্জ উপজেলার দক্ষিণগাঁও গ্রামের মহব্বত উল্লাহর ছেলে। অপর ২ শিশু হচ্ছে-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাখোলা গ্রামের জামাল মিয়ার ছেলে হাবিব (১৩) ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনকৃষ্ণপুর গ্রামের খালিক আহমদের ছেলে রাসেল আহমদ (১৩)।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার এবং শিশুদের উদ্ধার করা হয়।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, রবি সিলেট নগরীর বালুচরে আলী আকবর ইসলামীয়া একাডেমিতে বাবুর্চির কাজ করত। গত ৩০ মার্চ তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার বাবাকে ফোন করে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। বিষয়টি পুলিশকে অবহিত করেন রবির বাবা। এরই প্রেক্ষিতে পুলিশ খোঁজ-খবর নিয়ে বুধবার দিবাগত রাতে অভিযান চালায়। সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর এলাকা থেকে অপহৃত মো. রবি ছাড়াও আরো দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ চক্রের মূল হোতা মঈনুল ইসলাম ওরফে ডাইলকে (২৮) গ্রেপ্তার করা হয়। শাহজালাল মুন্সী জানান, পরে নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য মো. মুন্না (২০), আলী আহমদ (২০), ইমন মিয় (১৮), ইসমাইল হোসেন ওরফে লাল মিয়া (৩২) এবং মো. রাসেলকে (১৮) গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com