বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

খাগাউড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরিদ আলী প্রচার-প্রচারণায় এগিয়ে ॥ সুষ্টু নির্বাচনের দাবি

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সৌদি আরব তায়েফ অঞ্চলের আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ আলী (আনারস) প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে। এলাকায় সৎ যোগ ব্যক্তি হিসেবে পরিচিত ফরিদ আলী এ ইউনিয়নের বিগত নির্বাচনে অংশ গ্রহন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বাবা রুসমত আলীও দীর্ঘদিন খাগাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সাথে পালন করেন। এবার প্রথম দলীয় নির্বাচন হওয়ায় তিনি শুরুতে ইউনিয়নের সুশীল সমাজ, ব্যবসায়ী, যুবক, গনমান্য ব্যক্তিদের সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা দেন। ফরিদ আলীকে বিজয়ী করতে আওয়ামীলীগের অনেক নেতাকর্মীসহ এলাকার সচেতন লোকজন প্রচার-প্রচারণা নেমেছেন। তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফরিদ আলীর জন্য ভোট প্রার্থনা করছেন। এতে ফরিদ আলীর পে ব্যাপক গন জোয়ার সৃষ্টি হয়েছে। এতে আওয়ামীলীগের প্রার্থীর সমর্থকরা তার লোকজনদের অব্যাহত হুমকি ধমকি দিয়ে আসছে। এমন কি তারা নৌকায় বিজয়ীয় না হলে ভোটারদের পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। গত ১ এপ্রিল খাগাউড়া বাজারে ফরিদ আলীর কর্মীসভা থেকে আসার পথে তার কর্মী মোশাহিদ মিয়ার আওয়ামীলীগ প্রার্থীর লোকজন হামলা চালায়। এতে মোশাহিদ মিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এ ব্যাপারে মোশাহিদ মিয়া মামলা দায়ের করতে প্রস্তুতি বানিয়াচঙ্গ থানার ওসি এ বিষয়টি মিমাংসা করে দেয়ার আশ্বাস দেন। কিন্তু অদ্যাবদি বিষয়টি নিস্পত্তি না হওয়ায় ফরিদ আলী ও সমর্থক নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় আশংকা করছেন। এমতাবস্থায় তারা খাগাউড়া ইউনিয়নের প্রতিটি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। কেন্দগুলোতে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা জোরদার করার জন্য চেয়ারম্যান প্রার্থী ফরিদ আলী দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com