বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শেখ জাহেদ’র উদ্যোগে করগাঁও ইউনিয়নে প্রাথমিক শিক্ষা উন্নয়নে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল ২১ এপ্রিল বিকাল ৩ টায় করগাঁও ইউনিয়ন কমপ্লেক্সের সভাকক্ষে ১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন অলিমা মফিজ ফাউন্ডেশন -ইউকে’র প্রতিষ্ঠাতা শেখ মহিউদ্দিন আহমদ (জাহেদ), বিশেষ অতিথি ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র উপজেলা সভাপতি শামীম আহমদ চৌধুরী, ফাউন্ডেশনের বিশেষ সমন্বয় কর্মকর্তা মিনহাজ সামাদ চৌধুরী। সভা পরিচালনা করেন বড় শাখেরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া।
সভার সুচনায় প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গীতেন্দ্র কুমার দাশ, বিপুল চন্দ্র দেব, মিত্রা দেব, সেলিনা বেগম, অশেষ কুমার দাশ, লিটন দেবনাথ, জ্ঞানরঞ্জন দাশ, ঝর্ণা রাণী তালুকদার, তপন জ্যোতি রায়, সপ্না দাশ সামন্ত প্রমুখ।
শিক্ষক সমাজকে উদ্দেশ্য করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ‘‘আপনারা হচ্ছেন জাতি নির্মাণের কারিগর, আপনারা আমাদের অহংকার। সমাজ সচেতন মানুষদের নিয়ে ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে, শিক্ষক সমাজকে নিয়ে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি, তাহলে আমরাই সৃষ্টি করতে পারব, শিক্ষার এক নতুন পরিবেশ। যেখানে থাকবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ। আজ আপনাদের কাছ থেকে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যে সকল বাঁধার কথা শুণলাম, সেই সকল বাঁধা সকলের সম্মিলিত চেষ্টায় আমরাই অতিক্রম করতে পারব। আমাদের মাঝে কোন বাঁধার আর বাঁধা হিসেবে থাকবে না। আপনাদের উদ্যোমই হবে আমার কাজের প্রেরণা এবং আপনাদের সাথে কাজ করার জন্য আমি প্রতিষ্ঠা করেছি  স্বীয় মা-বাবার নামে অলিমা মফিজ ফাউন্ডেশন-ইউকে।
সভার সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন তাঁর সমাপনী বক্তব্যে বলেন; ‘‘আমাদের করগাঁও গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ইনভেষ্টমেন্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী শেখ মহিউদ্দিন আহমদ (জাহেদ) কর্তৃক ইউনিয়নের শিক্ষার উন্নয়নে একজন জনপ্রতিনিধি হিসেবে আজীবন কাজ করার অঙ্গীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com