বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাকরনগরে যৌন হয়রানীর জের বখাটেদের হামলায় আহত ৫

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাকর নগর গ্রামে যৌন হয়রানী ঘটনার জের ধরে বখাটেদের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের জনৈক ব্যক্তির স্কুল পড়ুয়া কন্যা (১৪) কে উত্যক্ত করত একই গ্রামের রিাজ মিয়ার পুত্র বাহার মিয়া (২৫)। এক পর্যায়ে এ বিষয় নিয়ে সালিশ বৈঠকে বসলে পরিবারের লোকজন বাহারকে অন্যত্র বিয়ে করায়। এরপরও বাহারের কুনজর শেফালির উপর থেকে সরেনি। সম্প্রতি বাহার শেফালির পিতা মতিনের কাছে বিয়ের প্রস্তাব দেয়। এতে সে অপরাগতা প্রকাশ করিলে বাহার ক্ষিপ্ত হয়ে উঠে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাহার একদল বখাটে নিয়ে মতিনের বাড়িতে হামলা ভাংচুর চালায়। এতে মতিন বাধা দিলে বখাটেরা তাদেরকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আব্দুল মতিন (৪৫), তার স্ত্রী রাহুলা বিবি (৪০), কন্যা শেফালি বেগম (১৪) ও রবিউল মিয়া (৬০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com